আপনার যাকাত আয়করমুক্ত

এসওএস চিলড্রেন'স ভিলেজেস বাংলাদেশ-এ আপনার অনুদান বাংলাদেশের প্রযোজ্য আইন অনুসারে কর অব্যাহতিপ্রাপ্ত।

আপনার যাকাতে হোক আলোকিত জীবন

বাংলাদেশে অসংখ্য অনাথ শিশুর প্রতিটি দিন কাটে কেবল টিকে থাকার লড়াইয়ে, যেখানে খাতা-কলমের বদলে অনিশ্চয়তা আর আগামীর দুশ্চিন্তা বড় হয়ে দেখা দেয়। একই সঙ্গে অনেক পরিবার দারিদ্র্যের নীরব চাপে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো একপাশে সরিয়ে রাখতে বাধ্য হচ্ছে।

আপনার যাকাত পারে এই বাস্তবতা বদলে দিতে। 

  • আপনার যাকাতের অর্থে অনাথ শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য, মানসম্মত শিক্ষা এবং নিরাপদ আবাসন নিশ্চিত হবে।
  • সুবিধাবঞ্চিত পরিবারকে ক্ষুদ্র আয়ের উৎস করে দেওয়ার মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে।
  • সাময়িক সাহায্যের বদলে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও আত্মমর্যাদাপূর্ণ জীবন গড়ার পথ সুগম হবে।

যাকাত শুধু সাহায্য নয় এটি একটি শিশুর আলোকিত ভবিষ্যৎ
এবং একটি পরিবারের নতুন জীবনের শুরু।

“তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও। তোমরা নিজেদের জন্য যে সৎকর্ম অগ্রিম পাঠাবে, তা আল্লাহর নিকট পাবে।
তোমরা যা কিছু কর, নিশ্চয়ই আল্লাহ তা দেখেন।”

— সূরা আল-বাকারা, আয়াত ১১০

যাকাত তহবিল

আপনার যাকাতের অর্থে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুরা পায় পুষ্টিকর খাদ্য, মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। একই সঙ্গে প্রান্তিক ও অতি দরিদ্র পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় আয়ের সুযোগ যাতে তারা স্বাবলম্বী হয়ে মর্যাদা ও আত্মসম্মানের সঙ্গে নিজের জীবন গড়ে তুলতে পারে।

 

মাসিক খাদ্য সহায়তা

২,৬০০ টাকা একটি শিশুর জন্য এক মাসের প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করে। এতে নিশ্চিত হয় পুষ্টি, সুস্থতা, স্থিতিশীল জীবন এবং প্রতিদিনের যত্ন।

শিশুর সম্পূর্ণ যত্ন

৫,০০০ টাকা একটি শিশুর একমাসের সম্পূর্ণ যত্ন নিশ্চিত করবে - খাদ্য, নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহ সবপ্রয়োজন পূরণে সহায়তা করে।

শিক্ষার নিশ্চয়তা

৯,০০০ টাকায় ছয়জন শিশুর এক মাসের শিক্ষাসহায়তা নিশ্চিত করবে যা তাদের পড়াশোনার সুযোগ তৈরি করবে, আত্মবিশ্বাস গড়ে তোলবে এবং উন্নতির পথ খুলে দিবে।

সেলাই মেশিনে স্বনির্ভরতা

৩০,০০০ টাকা নারীদের জন্য একটি ই-সেলাই মেশিনের ব্যবস্থা করবে যার মাধ্যমে তারা আয়ের সুযোগ পাবে, পরিবারে আসবে স্থিতিশীলতা এবং স্বনির্ভর জীবনের তৈরি হবে।

যাকাতে স্বাবলম্বন

৫০,০০০ টাকায় একটি অতি দরিদ্র পরিবারকে রিকশা, ভ্যান বা নৌকার ব্যবস্থা করবে যার মাধ্যমে টেকসই জীবিকার সুযোগ তৈরী হবে।

আয়ের জন্য ফুডকার্ট

১,০০,০০০ টাকা একটি ফুডকার্টের ব্যবস্থা করবে যার মাধ্যমে অতি দরিদ্র পরিবার পাবে নিয়মিত আয়ের সুযোগ।

কেন এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশে দান করবেন?

কারণ আপনার যাকাত স্থায়ী পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ অনাথ ও ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য নিরাপদ পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি যত্ন নিশ্চিত করে। একই সঙ্গে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য টেকসই জীবিকার সুযোগ তৈরি করে যাতে তারা মর্যাদার সঙ্গে দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসতে পারে।

৫৪ বছরের অভিজ্ঞতায় ১.৪ লক্ষেরও বেশি মানুষের জীবনে এসওএস বাংলাদেশ দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে এসেছে।

বাংলাদেশে আমাদের সফলতা

অনাথ শিশু
0 +
বর্তমান উপকারভোগী
0 +
মোট প্রাক্তন অংশগ্রহণকারী
0 +

অন্যান্য বিকল্প পেমেন্ট মাধ্যম

আপনার অনুদান সহজ এবং সহজলভ্য করার জন্য আমরা একাধিক নিরাপদ অর্থ প্রদানের বিকল্প অফার করি।

 

Nagad Merchant : 01402949333

Account Name: SOS Bangladesh – Zakat Fund
Account Number: 9991320001691
Bank Name: Mutual Trust Bank PLC
Branch: Shyamoli Branch, Dhaka.
SWIFT Codes: MTBLBDDH
Routing No: 145270816

যাকাত সম্পর্কিত সাধারন জিজ্ঞাসা

যাকাত ইসলামের ফরজ ইবাদত, যানির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর প্রযোজ্য এবং গরিব ও অসহায়দের হক।

নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তা এক বছর স্থায়ী থাকলে, সেই মুসলমানের ওপর যাকাত প্রদান করা বাধ্যতামূলক।

যাকাতযোগ্য মোট সম্পদের ওপর সাধারণত ২.৫% হারে যাকাত প্রদান করতে হয়।

কুরআনে নির্ধারিত আট শ্রেণির মানুষকে যাকাত দেওয়া যায়, যার মধ্যে গরিব, মিসকিন ও এতিমরা অন্তর্ভুক্ত।

এসওএস বাংলাদেশ আপনার সংগৃহীত যাকাত সম্পূর্ণ শরিয়াহ-সম্মত উপায়ে এবং পৃথক যাকাত ফান্ডে পরিচালনা করে। এই অর্থ সরাসরি অনাথ, সুবিধাবঞ্চিত শিশু এবং অসহায় পরিবারগুলোর টেকসই উন্নয়নে ব্যয় করা হয়।

হ্যাঁ, যাকাত অনাথ, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্যসেবা এবং দরিদ্র পরিবার কেস্বাবলম্বী করতে ব্যয় করাযায়, যদি তারা যাকাত গ্রহণের যোগ্য হন।

এসওএস আপনার প্রদানকৃত যাকাত ১০০% শরিয়াহ-সম্মতভাবে পরিচালিত হয়। যাকাতের এই অর্থ সম্পূর্ণ পৃথক ও নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয় এবং শরিয়াহ মোতাবেক যাকাত পাওয়ার যোগ্য অনাথ, সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ পরিবারগুলোর কল্যাণে ব্যয় করা হয়।

হ্যাঁ, আছে।

যাকাত তহবিলের সঠিক ও শরিয়াহসম্মত ব্যবহারের জন্য এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশে একটি নির্দিষ্ট যাকাত কমিটি/শরিয়াহ তদারকি ব্যবস্থা রয়েছে।

এই কমিটি/বোর্ডের মাধ্যমে—

  • যাকাত গ্রহণ, ব্যবস্থাপনা ও বণ্টন শরিয়াহ নীতিমালা অনুযায়ী পর্যালোচনা করা হয়
  • যাকাতের অর্থ আলাদা যাকাত অ্যাকাউন্টে সংরক্ষণ ও ব্যবহারের অনুমোদন দেওয়া হয়
  • যোগ্য উপকারভোগী নির্বাচন ও খাতভিত্তিক ব্যয় নিশ্চিত করা হয়
  • স্বচ্ছতা, জবাবদিহিতা ও দাতাদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়

এই কমিটি মাধ্যমে এসওএস নিশ্চিত করে যে আপনার যাকাত সঠিক খাতে, সঠিক মানুষের কাছে এবং সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পৌঁছায়।

হ্যাঁ। যাকাত ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় দেওয়া যায়। রমজান যাকাত প্রদানের জন্য উত্তম সময় হলেও এটি সীমাবদ্ধ নয়।

না। যাকাতের অর্থ কোনো প্রশাসনিক বা পরিচালন ব্যয়ে ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র যাকাতযোগ্য উপকার ভোগীদের জন্য ব্যয় করা হয়।

আপনার যাকাত, এতিম ও অসহায়দের অবলম্বন